বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

ইরানি এয়ারলাইন্সে মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা চীনের

ইরানি এয়ারলাইন্সে মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা চীনের
ইরানি এয়ারলাইন্সে মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা চীনের
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ন

ইরানি এয়ারলাইন্সগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা নিষেধাজ্ঞাকেঅবৈধআখ্যা দিয়ে তীব্র বিরোধিতা করেছে চীন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া এবং আন্তর্জাতিক আইনের ভিত্তি না থাকা একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে বেইজিং।

এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন নিষেধাজ্ঞার চাপে কয়েক দিনের মধ্যে বিশ্বজুড়ে ইরানি বিমান সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। ইরানি বিমানকে জ্বালানি বা অবতরণ সেবা দেয়া এবং টিকিট বিক্রির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোকেও ডলার লেনদেন ব্যবস্থা থেকে বাদ দেয়ার হুমকি দেন তিনি।

চলতি মাসে যুক্তরাষ্ট্র বাকি থাকা ইরানি এয়ারলাইন্স এবং দেশটির বিমান খাতে সহায়তাকারী বিদেশি প্রতিষ্ঠানগুলোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করে। বেসেন্ট এটিকে ইরানের আর্থিক রসদ বন্ধের কৌশল হিসেবে উল্লেখ করেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।