আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই দিনটি প্রতি বছর ১১ রবিউস সানি হজরত আবদুল কাদির জিলানী (রহ.)-এর ওফাত স্মরণে পালিত হয়।
‘ফাতেহা’ অর্থ প্রার্থনা বা দোয়ার অনুষ্ঠান, আর ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। তাই ফাতেহা-ই-ইয়াজদাহম বলতে রবিউস সানির একাদশ তারিখের দোয়া ও স্মরণ অনুষ্ঠানকে বোঝানো হয়।
দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত, মিলাদ, আলোচনা ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা হজরত আবদুল কাদির জিলানী (রহ.)-এর জীবন ও ইসলামের প্রতি তাঁর অবদান স্মরণ করছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।