সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

২৩৮ ভেনেজুয়েলানকে কারাগারে নির্বাসিত করল যুক্তরাষ্ট্র

২৩৮ ভেনেজুয়েলানকে কারাগারে নির্বাসিত করল যুক্তরাষ্ট্র
২৩৮ ভেনেজুয়েলানকে কারাগারে নির্বাসিত করল যুক্তরাষ্ট্র
সর্বশেষ উপলব্ধ: মার্চ ১৭, ২০২৫ ০৯:৩৮ পূর্বাহ্ন

২ শতাধিক ভেনেজুয়েলাবাসীকে বিতাড়িত করেছে যুক্তরাষ্ট্র। মূলত এরা গ্যাং সদস্য বলে অভিযোগ রয়েছে। এদেরকে এল সালভাদরের একটি কারাগারে নির্বাসিত করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি বলছে, ২০০ জনেরও বেশি ভেনেজুয়েলার গ্যাং সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরের একটি সুপারম্যাক্স কারাগারে নির্বাসিত করা হয়েছে। যদিও একজন মার্কিন বিচারক তাদের বিতাড়নের বিষয়টি আটকে দিয়েছিলেন।

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রোববার সকালে আন্তর্জাতিক এমএস-১৩ গ্যাংয়ের ২৩ সদস্যের সাথে ভেনেজুয়েলার গ্যাং ট্রেন ডি আরাগুয়ার ২৩৮ সদস্য মধ্য আমেরিকার ওই দেশটিতে পৌঁছেছেন।

মার্কিন সরকার বা এল সালভাদর কেউই আটককৃতদের পরিচয় শনাক্ত করেনি। এছাড়া তাদের অপরাধমূলক কর্মকাণ্ড বা গ্যাং সদস্যপদ সম্পর্কে বিস্তারিত তথ্যও দেয়নি।

বিবিসি বলছে, একজন ফেডারেল বিচারকের আদেশ ট্রাম্প প্রশাসনকে এই ধরনের নির্বাসনকে ন্যায্যতা দেয়ার জন্য শতাব্দী প্রাচীন যুদ্ধকালীন আইন প্রয়োগ করতে বাধা দিয়েছে। কিন্তু বিতাড়িতদের বহনকারী বিমানগুলো ইতোমধ্যেই রওনা হয়ে যায়।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৭:২৫ মিনিটে মামলার নথিতে লিখিত নোটিশটি প্রকাশিত হয়েছে, যদিও অভিযুক্ত গ্যাং সদস্যদের বহনকারী বিমানগুলো কখন যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়েছিল তা স্পষ্ট নয়।

এরপর রোববার আদালতে দায়ের করা এক মামলায় বিচার বিভাগের আইনজীবীরা বলেছেন, আদালতের সেই আদেশটি প্রয়োগ করা হয়নি কারণ বিতাড়িতদের আগেই যুক্তরাষ্ট্রের অঞ্চল থেকে সরিয়ে দেয়া হয়েছিল।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেছেন, প্রশাসন আদালতের আদেশ লঙ্ঘন করেনি। এছাড়া মার্কিন বিচার বিভাগও ওই বিচারকের রায়ের বিরুদ্ধে আপিল করেছে।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।