বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বদলি ও বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে সিআইডি, র্যাব, এসবি, হাইওয়ে পুলিশ, পুলিশ টেলিকম, ট্যুরিস্ট পুলিশ, বিভিন্ন রেঞ্জ ও মহানগর পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে।
এর মধ্যে র্যাবের উপপরিচালক মো. বদরুদ্দোজাকে নেত্রকোণার পুলিশ সুপার, এআইজি মুঃ জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এবং মীর মনির হোসেনকে রাজবাড়ীর পুলিশ সুপার করা হয়েছে।
এ ছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি এবং হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকা টিডিএসের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।