মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
জ্বালানি তেলের দাম বাড়তেই কাঁচাবাজারে উত্তাপ, তদারকির দাবিবঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে আঘাতের শঙ্কা কতটা? কমতে পারে গরমবিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রীনিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেকের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীনিষিদ্ধ ছাত্রলীগকে অর্থায়নের অভিযোগ এনে রতনকে স্থায়ী বহিষ্কার দাবি ছাত্রদলেরজ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টাবাস ভাড়া বাড়লো, প্রতি কিলোমিটারে ১৭ পয়সাকর্মমুখী শিক্ষায় জোর দেয়ার আহ্বান রাষ্ট্রপতিরপুলিশের ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তার পদে রদবদলপাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই ককটেল হামলার তথ্য মিলবে: রাশেদ খান১ হাজার ৪০০ মুসলিম পরিবার উচ্ছেদ, সেই জমিতে আদানির বিদ্যুৎ প্রকল্পজামায়াতে ইসলামীর লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের, আলোচনার প্রস্তাবহোয়াইট হাউসের ২৪ ঘণ্টার স্ট্রিমিং চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালুজাতিগত শুমারির পর উত্তরপ্রদেশ চার ভাগ হবে, দাবি ভারতীয় মন্ত্রীরফাইবার লাইন কাটায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিঘ্ন, বাতিল শত শত ফ্লাইটঅবৈধ অভিবাসীবিরোধী অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশিরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের বড় জয়স্পিডিং মামলায় ছয় মাস গাড়ি চালানোয় নিষেধাজ্ঞায় সালাহবিদায়ী ম্যাচে মেসির জার্সিতে থাকছে বিশেষ চমকজয়পুরহাটে ডিআইজির বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিতমরণফাঁদে ডেমড়া-আতাইকুলা সড়ক, ভোগান্তিতে ১০ লাখ মানুষলালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দপাবনায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবিজ্বালানি তেলের দাম বাড়তেই পরিবহন ভাড়ায় আগুন, নতুন ভাড়া ঘোষণার আগেই নগরে বাসভাড়া বৃদ্ধিজয়পুরহাটে ৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪

কর্মমুখী শিক্ষায় জোর দেয়ার আহ্বান রাষ্ট্রপতির

কর্মমুখী শিক্ষায় জোর দেয়ার আহ্বান রাষ্ট্রপতির
কর্মমুখী শিক্ষায় জোর দেয়ার আহ্বান রাষ্ট্রপতির
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২২, ২০২৬ ০৪:১৫ অপরাহ্ন

দেশ-বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। বেকারত্ব সৃষ্টি করে এবং কর্ম উপযোগী নয়এমন শিক্ষা ব্যবস্থা থেকে ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে।

এদিকে, উপাচার্য আসন্ন সমাবর্তনে আচার্য হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।