ইংল্যান্ডে ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞা পেয়েছেন লিভারপুলের সাবেক ফুটবলার ও মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। গত মার্চে চেশায়ারের উইল্মসলো এলাকায় নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানোর ঘটনায় এ শাস্তি দেয়া হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, গত ২৭ মার্চ ঘণ্টায় ৩০ মাইল গতিসীমার সড়কে সালাহর রোলস-রয়েস ৩৬ মাইল বেগে চলতে ধরা পড়ে। তবে গাড়িটি কে চালাচ্ছিলেন, সে বিষয়ে পুলিশকে কোনো তথ্য দেননি ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
এ ঘটনায় চেশায়ার পুলিশ নোটিশ পাঠালেও সালাহ কোনো জবাব দেননি। অভিযোগের বিষয়ে আদালতেও কোনো বক্তব্য জমা দেননি তিনি।
ওয়ারিংটন কম্বাইন্ড কোর্টে সিঙ্গেল জাস্টিস প্রোসিডিউরের আওতায় শুনানি শেষে চালকের পরিচয় সংক্রান্ত তথ্য না দেয়ার অভিযোগে সালাহকে দোষী সাব্যস্ত করা হয়। তাকে ছয় মাস গাড়ি চালানো থেকে নিষিদ্ধ করার পাশাপাশি ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।