মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
জ্বালানি তেলের দাম বাড়তেই কাঁচাবাজারে উত্তাপ, তদারকির দাবিবঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে আঘাতের শঙ্কা কতটা? কমতে পারে গরমবিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রীনিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেকের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীনিষিদ্ধ ছাত্রলীগকে অর্থায়নের অভিযোগ এনে রতনকে স্থায়ী বহিষ্কার দাবি ছাত্রদলেরজ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টাবাস ভাড়া বাড়লো, প্রতি কিলোমিটারে ১৭ পয়সাপাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই ককটেল হামলার তথ্য মিলবে: রাশেদ খানজামায়াতে ইসলামীর লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের, আলোচনার প্রস্তাবহোয়াইট হাউসের ২৪ ঘণ্টার স্ট্রিমিং চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালুজাতিগত শুমারির পর উত্তরপ্রদেশ চার ভাগ হবে, দাবি ভারতীয় মন্ত্রীরফাইবার লাইন কাটায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিঘ্ন, বাতিল শত শত ফ্লাইটঅবৈধ অভিবাসীবিরোধী অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশিরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের বড় জয়স্পিডিং মামলায় ছয় মাস গাড়ি চালানোয় নিষেধাজ্ঞায় সালাহমরণফাঁদে ডেমড়া-আতাইকুলা সড়ক, ভোগান্তিতে ১০ লাখ মানুষলালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দপাবনায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবিজ্বালানি তেলের দাম বাড়তেই পরিবহন ভাড়ায় আগুন, নতুন ভাড়া ঘোষণার আগেই নগরে বাসভাড়া বৃদ্ধিজয়পুরহাটে ৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪

বাস ভাড়া বাড়লো, প্রতি কিলোমিটারে ১৭ পয়সা

বাস ভাড়া বাড়লো, প্রতি কিলোমিটারে ১৭ পয়সা
বাস ভাড়া বাড়লো, প্রতি কিলোমিটারে ১৭ পয়সা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২২, ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন

জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লা ও মহানগর এলাকায় চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে সংসদ সদস্য ও শ্রমিকনেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, পরিবহন মালিকদের প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব ছিল। তবে ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সরকারি সিদ্ধান্তের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। জ্বালানির দাম বাড়ায় পরিবহন ভাড়া না বাড়িয়ে উপায় ছিল না উল্লেখ করে তিনি বলেন, এতে নিত্যপণ্যের দামেও প্রভাব পড়তে পারে।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। এতে ডিজেলের দাম ১৩৫, কেরোসিন ১৫৫, অকটেন ১৬৫ এবং পেট্রল ১৬০ টাকা হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।