মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
জ্বালানি তেলের দাম বাড়তেই কাঁচাবাজারে উত্তাপ, তদারকির দাবিবঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে আঘাতের শঙ্কা কতটা? কমতে পারে গরমবিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রীনিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেকের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীনিষিদ্ধ ছাত্রলীগকে অর্থায়নের অভিযোগ এনে রতনকে স্থায়ী বহিষ্কার দাবি ছাত্রদলেরহোয়াইট হাউসের ২৪ ঘণ্টার স্ট্রিমিং চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালুফাইবার লাইন কাটায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিঘ্ন, বাতিল শত শত ফ্লাইটঅবৈধ অভিবাসীবিরোধী অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশিরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের বড় জয়পাবনায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবিজ্বালানি তেলের দাম বাড়তেই পরিবহন ভাড়ায় আগুন, নতুন ভাড়া ঘোষণার আগেই নগরে বাসভাড়া বৃদ্ধিজয়পুরহাটে ৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪মরণফাঁদে ডেমড়া-আতাইকুলা সড়ক, ভোগান্তিতে ১০ লাখ মানুষলালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি

অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি
অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২২, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে ৯ হাজার ৭০০টির বেশি অভিযান চালিয়ে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এ সময় ১ লাখ ৩০ হাজারের বেশি বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের একটি আবাসিক এলাকায় সমন্বিত অভিযান শেষে এ তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি। তিনি বলেন, ২৬০ দিনে প্রতিদিন গড়ে ৩৭টি অভিযান চালানো হয়েছে।

আটকদের মধ্যে ৩৫ হাজারের বেশি জনকে অভিবাসন বিভাগের নিজস্ব অভিযানে এবং ২২ হাজারের বেশি জনকে বিভিন্ন প্রবেশপথ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আটক করা হয়েছে।

বৈধ নথি ছাড়া বসবাস, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং ওয়ার্ক পারমিটের শর্ত ভেঙে কাজ করার মতো অপরাধে এসব ব্যক্তিকে আটক করা হয়। অবৈধ অভিবাসীদের নিয়োগ দেয়া ১ হাজার ৭২০ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও মামলা হয়েছে।

লোকমান এফেন্দি বলেন, অবৈধ অভিবাসী বা কোনো অনিয়ম দেখলে সাধারণ নাগরিকদের আইন নিজের হাতে না তুলে তথ্য-প্রমাণসহ অভিবাসন কর্তৃপক্ষকে জানাতে হবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।