মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
জ্বালানি তেলের দাম বাড়তেই কাঁচাবাজারে উত্তাপ, তদারকির দাবিবঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে আঘাতের শঙ্কা কতটা? কমতে পারে গরমবিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রীনিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেকের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীনিষিদ্ধ ছাত্রলীগকে অর্থায়নের অভিযোগ এনে রতনকে স্থায়ী বহিষ্কার দাবি ছাত্রদলেরহোয়াইট হাউসের ২৪ ঘণ্টার স্ট্রিমিং চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালুফাইবার লাইন কাটায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিঘ্ন, বাতিল শত শত ফ্লাইটঅবৈধ অভিবাসীবিরোধী অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশিরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের বড় জয়পাবনায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবিজ্বালানি তেলের দাম বাড়তেই পরিবহন ভাড়ায় আগুন, নতুন ভাড়া ঘোষণার আগেই নগরে বাসভাড়া বৃদ্ধিজয়পুরহাটে ৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪মরণফাঁদে ডেমড়া-আতাইকুলা সড়ক, ভোগান্তিতে ১০ লাখ মানুষলালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

ফাইবার লাইন কাটায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিঘ্ন, বাতিল শত শত ফ্লাইট

ফাইবার লাইন কাটায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিঘ্ন, বাতিল শত শত ফ্লাইট
ফাইবার লাইন কাটায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিঘ্ন, বাতিল শত শত ফ্লাইট
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২২, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ন

নিউ জার্সিতে নির্মাণকাজের সময় ভুল করে ফাইবার অপটিক লাইন কেটে ফেলায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এতে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিউইয়র্কের লাগার্ডিয়া ও ফিলাডেলফিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচল আবার শুরু হলেও নিউয়ার্ক ও জেএফকে বিমানবন্দরে তা বন্ধ রাখা হয়।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, নিউয়ার্কে ১৬৮টি ফ্লাইট বাতিল ও ৯৭টি বিলম্বিত হয়। ফিলাডেলফিয়ায় বাতিল হয় ৬৩টি এবং বিলম্বিত হয় ১৮৯টি ফ্লাইট।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ব্রায়ান বেডফোর্ড জানান, মূল টেলিযোগাযোগ লাইনে সমস্যার পর বিকল্প হিসেবে রাখা ফাইবার লাইনটিও বিচ্ছিন্ন হয়ে যায়। নির্মাণকাজের ভুলে সৃষ্ট এ ঘটনাকে তিনি ‘বড় ধরনের বিপর্যয় বলে উল্লেখ করেন। বিকল্প লাইন মেরামতে প্রায় ১৩ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানান তিনি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।