মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
জ্বালানি তেলের দাম বাড়তেই কাঁচাবাজারে উত্তাপ, তদারকির দাবিবঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে আঘাতের শঙ্কা কতটা? কমতে পারে গরমবিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রীনিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেকের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীনিষিদ্ধ ছাত্রলীগকে অর্থায়নের অভিযোগ এনে রতনকে স্থায়ী বহিষ্কার দাবি ছাত্রদলেরহোয়াইট হাউসের ২৪ ঘণ্টার স্ট্রিমিং চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালুফাইবার লাইন কাটায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিঘ্ন, বাতিল শত শত ফ্লাইটঅবৈধ অভিবাসীবিরোধী অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশিরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের বড় জয়পাবনায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবিজ্বালানি তেলের দাম বাড়তেই পরিবহন ভাড়ায় আগুন, নতুন ভাড়া ঘোষণার আগেই নগরে বাসভাড়া বৃদ্ধিজয়পুরহাটে ৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪মরণফাঁদে ডেমড়া-আতাইকুলা সড়ক, ভোগান্তিতে ১০ লাখ মানুষলালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের বড় জয়
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের বড় জয়
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২২, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত পূর্ণাঙ্গ ফলাফলে দলটির প্রার্থীরা ৪৫০ আসনের মধ্যে ৩৫০টিতে জয় পেয়েছেন।

১৮ থেকে ২০ সেপ্টেম্বর তিন দিন ভোটগ্রহণের পর ২১ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হয়। এতে মোট ভোটারের ৫৯ দশমিক ৩২ শতাংশ ভোট দিয়েছেন এবং গণনা করা ভোটের ৫৮ শতাংশের বেশি পেয়েছে ইউনাইটেড রাশিয়া পার্টি।

২০০১ সালের নির্বাচনে জয়ের পর টানা ২৫ বছর স্টেট দুমায় ক্ষমতায় রয়েছে দলটি। গত ২৫ বছরে আরও চারটি নির্বাচন হলেও এবারের মতো বড় ব্যবধানে জয় আগে পায়নি দলটি।

আলজাজিরার মস্কো প্রতিনিধি দিমিত্রি মেদভেদেঙ্কোর মতে, নির্বাচনের ফল ও প্রায় ৬০ শতাংশ ভোটার উপস্থিতিকে মস্কো ইউক্রেন যুদ্ধসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রতি জনসমর্থনের ইঙ্গিত হিসেবে দেখবে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।