ইতালির স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার পাশাপাশি বোরকা ও হিজাব নিষিদ্ধ করার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখাও বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার।
রোববার (২০ সেপ্টেম্বর) দেশটির জাতীয় যুব উৎসব ‘ফেনিক্স’-এ বক্তব্যে মেলোনি বলেন, শ্রেণিকক্ষে ইতালীয় শিশুরা যেন নিজেদের সংখ্যালঘু মনে না করে, সে লক্ষ্যেই এসব পদক্ষেপ নেয়া হচ্ছে।
তিনি বলেন, স্কুলে বোরকা ও হিজাব পরা নিষিদ্ধ করবে তার সরকার। বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালির শিক্ষা ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে ইতালীয় ভাষা শেখানো হবে।
মেলোনি জানান, প্রস্তাবিত এসব পদক্ষেপ শিগগিরই মন্ত্রী পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।