শেরপুরের ঝিনাইগাতীতে কূপ খননের সময় নিহত নারায়ণ কোচের পরিবারের পাশে দাঁড়িয়েছে ফরিদা হক দিপা ফাউন্ডেশন।
পুনর্বাসনের অংশ হিসেবে রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে নিহতের স্ত্রী জয়ন্ত্রী কোচের হাতে একটি দুধাল গাভী তুলে দেয়া হয়।
উত্তর শালচূড়ায় নারায়ণ কোচের বাড়িতে গিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদা হক দিপা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, সমবেদনা জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
গত বছর ওই এলাকায় কূপ খননের সময় মাটিচাপা পড়ে নারায়ণ কোচ ও তাঁর ভায়রা ভাই নিরঞ্জন কোচ নিহত হন। দুর্ঘটনার পর তৎকালীন সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও তাঁর স্ত্রী ফরিদা হক দিপা ঘটনাস্থল পরিদর্শন করে পরিবার দুটিকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই গাভীটি দেয়া হলো।
গাভী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন নিহত নারায়ণ কোচের স্ত্রী জয়ন্ত্রী কোচ।
শেরপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।