‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া জীবন পার করব কীভাবে’—এভাবেই একমাত্র ছেলে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধারের পর আহাজারি করছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকায় নাহিদা বেগমের বাসায় যান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় ছেলেকে হারানোর শোকে সংসদ সদস্যের কাছে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার ছেলে কী অন্যায় করেছে, আমি শুধু সেটার জবাব চাই।’
নাহিদা বেগম বারবার বলেন, ‘এটা কোন দেশ? আমি বাঁচব কীভাবে? আমার তো একটাই ছেলে। কীভাবে আমার জীবন কাটাব?’ একপর্যায়ে কান্নায় মূর্ছা যান তিনি। তার আহাজারি দেখে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীও আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাকে সান্ত্বনা দিয়ে ন্যায়বিচারের আশ্বাস দেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।