মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও নিরাপত্তা কোনো বাইরের দেশের নির্দেশে প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলোর পারস্পরিক বিশ্বাস, সম্মান ও আলোচনার মাধ্যমেই স্থায়ী শান্তি নিশ্চিত করা সম্ভব।
সম্প্রতি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ‘গ্লোবাল টাউন হল ২০২৬’ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আরাগচি বলেন, শক্তিশালী দেশগুলো নিজেদের স্বার্থে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে আন্তর্জাতিক নিয়মের ওপর মানুষের আস্থা নষ্ট হয়। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
যুদ্ধের ক্ষয়ক্ষতি শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না উল্লেখ করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর মাশুল দিতে হয় সাধারণ মানুষকে। মানুষ জীবন, রক্ত, ঘরবাড়ি ও ভবিষ্যৎ হারায়।
তিনি বলেন, বিদেশি শক্তির সামরিক উপস্থিতি বা চাপিয়ে দেয়া সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। এ অঞ্চলের দেশগুলোকেই নিজেদের মধ্যে বিশ্বাস ও সহযোগিতা বাড়িয়ে আলোচনার মাধ্যমে নিরাপ
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।