শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
নিখোঁজের একদিন পর মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহমানবপাচার ও চোরাচালান রোধে নতুন আইনের কার্যকর প্রয়োগের তাগিদদেশে প্রথমবার ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপনযশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ারআশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রীনিজের বাসভবন থেকেই সৌরবিদ্যুতের উদ্যোগ শুরু প্রধানমন্ত্রীরহতাশ হয়ে মাথা গরম করবেন না, দাবি মেনে নিন: জামায়াত আমিরসরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারিপাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১হুতিদের ঘাঁটিতে সৌদির টানা হামলা, ২৪ ঘণ্টায় ২৬ আঘাতভারতকে ১০০ শতাংশ শুল্কের হুমকি, নতুন আইনে সই ট্রাম্পেরজন্মদিনে স্মরণ: পর্দা ছাড়িয়ে হৃদয়ে আজও সালমান শাহতিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে গ্যাসনিরাপদ খাবার নিশ্চিতে জয়পুরহাটে মোবাইল ফুড ল্যাবের অভিযান

যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ার

যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ার
যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ার
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ০১:০৮ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. সাহেদ শাহারিয়া রিয়ন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শাহরিয়ার ইসলাম।

গত ১৬ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটিতে সজিব হোসেন, শাকিল হোসেন, জিহাদুল ইসলাম নাঈম, পারভেজ মোশারফ, সৌরভ মণ্ডলসহ ১০ জন সহ-সভাপতি এবং মো. গোলাম মুস্তোবাসহ ১৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাজেদুল ইসলাম।

এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। নতুন কমিটি যশোর জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ববি প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।