শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
নিখোঁজের একদিন পর মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহমানবপাচার ও চোরাচালান রোধে নতুন আইনের কার্যকর প্রয়োগের তাগিদদেশে প্রথমবার ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপনযশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ারআশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রীনিজের বাসভবন থেকেই সৌরবিদ্যুতের উদ্যোগ শুরু প্রধানমন্ত্রীরহতাশ হয়ে মাথা গরম করবেন না, দাবি মেনে নিন: জামায়াত আমিরসরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারিপাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১হুতিদের ঘাঁটিতে সৌদির টানা হামলা, ২৪ ঘণ্টায় ২৬ আঘাতভারতকে ১০০ শতাংশ শুল্কের হুমকি, নতুন আইনে সই ট্রাম্পেরজন্মদিনে স্মরণ: পর্দা ছাড়িয়ে হৃদয়ে আজও সালমান শাহতিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে গ্যাসনিরাপদ খাবার নিশ্চিতে জয়পুরহাটে মোবাইল ফুড ল্যাবের অভিযান

হুতিদের ঘাঁটিতে সৌদির টানা হামলা, ২৪ ঘণ্টায় ২৬ আঘাত

হুতিদের ঘাঁটিতে সৌদির টানা হামলা, ২৪ ঘণ্টায় ২৬ আঘাত
হুতিদের ঘাঁটিতে সৌদির টানা হামলা, ২৪ ঘণ্টায় ২৬ আঘাত
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ২৬টি হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। এএফপির বরাতে আল জাজিরা জানিয়েছে, দেশটিতে সরকারি বাহিনী ও হুতিদের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হুতিরা দাবি করে, গত এক সপ্তাহে তাদের নিয়ন্ত্রিত এলাকায় সৌদি হামলার সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। তবে এসব হামলার বিষয়ে সৌদি আরবের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার দাবি করেছে, তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলায় সংঘর্ষে সরকারি বাহিনীর হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন। চলতি সপ্তাহে ওই এলাকায় লড়াই বেড়েছে।

এদিকে হুতিদের সমর্থনে এবং সৌদি আরবের বিরুদ্ধে রাজধানী সানায় শুক্রবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। চলতি সপ্তাহের শুরুতে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় অন্তত পাঁচজন নিহত হন, যাদের মধ্যে তিনজন শিশু।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।