শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
নিখোঁজের একদিন পর মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহমানবপাচার ও চোরাচালান রোধে নতুন আইনের কার্যকর প্রয়োগের তাগিদদেশে প্রথমবার ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপনযশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ারআশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রীনিজের বাসভবন থেকেই সৌরবিদ্যুতের উদ্যোগ শুরু প্রধানমন্ত্রীরহতাশ হয়ে মাথা গরম করবেন না, দাবি মেনে নিন: জামায়াত আমিরসরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারিপাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১হুতিদের ঘাঁটিতে সৌদির টানা হামলা, ২৪ ঘণ্টায় ২৬ আঘাতভারতকে ১০০ শতাংশ শুল্কের হুমকি, নতুন আইনে সই ট্রাম্পেরজন্মদিনে স্মরণ: পর্দা ছাড়িয়ে হৃদয়ে আজও সালমান শাহতিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে গ্যাসনিরাপদ খাবার নিশ্চিতে জয়পুরহাটে মোবাইল ফুড ল্যাবের অভিযান

নিরাপদ খাবার নিশ্চিতে জয়পুরহাটে মোবাইল ফুড ল্যাবের অভিযান

নিরাপদ খাবার নিশ্চিতে জয়পুরহাটে মোবাইল ফুড ল্যাবের অভিযান
নিরাপদ খাবার নিশ্চিতে জয়পুরহাটে মোবাইল ফুড ল্যাবের অভিযান
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ন

জয়পুরহাটে জনস্বাস্থ্য সুরক্ষা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল ফুড সেফটি ল্যাবের মাধ্যমে স্ট্রিট ফুডের নমুনা সংগ্রহ ঘটনাস্থলেই পরীক্ষা করা হয়েছে। একই সঙ্গে খাবারে ক্ষতিকর রং, অনুমোদনহীন রাসায়নিক পোড়াতেল ব্যবহার না করতে বিক্রেতাদের সতর্ক করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা সার্কিট হাউস মাঠ এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়ার নেতৃত্বে বিভিন্ন খাবারের নমুনা সংগ্রহ করে মোবাইল ল্যাবে পরীক্ষা করা হয়।

সময় ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য আইন স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়। খাবারে ক্ষতিকর টেক্সটাইল রং, হাইড্রোজ, ঘনচিনি অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার, একই তেল বারবার ব্যবহার, খবরের কাগজে খাবার পরিবেশন এবং বাসি বা পচা খাবার বিক্রি না করতে সতর্ক করা হয়।

জেলা নিরাপদ খাদ্য অফিসার বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে খোলা খাবারের মান নিয়ন্ত্রণ জরুরি। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত নজরদারি অভিযান অব্যাহত থাকবে।

 জয়পুরহাট প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।