শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
নিখোঁজের একদিন পর মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহমানবপাচার ও চোরাচালান রোধে নতুন আইনের কার্যকর প্রয়োগের তাগিদদেশে প্রথমবার ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপনযশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ারআশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রীনিজের বাসভবন থেকেই সৌরবিদ্যুতের উদ্যোগ শুরু প্রধানমন্ত্রীরহতাশ হয়ে মাথা গরম করবেন না, দাবি মেনে নিন: জামায়াত আমিরসরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারিপাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১হুতিদের ঘাঁটিতে সৌদির টানা হামলা, ২৪ ঘণ্টায় ২৬ আঘাতভারতকে ১০০ শতাংশ শুল্কের হুমকি, নতুন আইনে সই ট্রাম্পেরজন্মদিনে স্মরণ: পর্দা ছাড়িয়ে হৃদয়ে আজও সালমান শাহতিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে গ্যাসনিরাপদ খাবার নিশ্চিতে জয়পুরহাটে মোবাইল ফুড ল্যাবের অভিযান

ঢাকার তেজগাঁও কলেজ এলাকায় গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩

ঢাকার তেজগাঁও কলেজ এলাকায় গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩
ঢাকার তেজগাঁও কলেজ এলাকায় গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৮, ২০২৬ ০৬:০৬ অপরাহ্ন

রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজ জামে মসজিদে অভিযান চালানো হয়। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের দ্বিতীয় তলায় ২৫ থেকে ৩০ জনের একটি বৈঠক চলছিল। সেখান থেকেই ২৩ জনকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, জুমার নামাজের পর ওই বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল।

আটকদের পরিচয়, বৈঠকের উদ্দেশ্য এবং তাদের সম্ভাব্য জঙ্গি বা উগ্রবাদী সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটগুলোও তথ্য যাচাই করছে বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে আটক ব্যক্তিরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত বা বৈঠকে কী নিয়ে আলোচনা করছিলেন, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি। একটি গোয়েন্দা সূত্র ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামের একটি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি করলেও বিষয়টি পুলিশ নিশ্চিত করেনি।

যাচাই-বাছাই শেষে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।