সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

অভিষেকেই রেকর্ডে মুল্ডার

অভিষেকেই রেকর্ডে মুল্ডার
অভিষেকেই রেকর্ডে মুল্ডার
সর্বশেষ উপলব্ধ: জুলাই ০৭, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার। অধিনায়কত্ব অভিষেকে ২৫৯ বলে অপরাজিত ২৬৪ রানের ইনিংস খেলেছেন তিনি। টেস্ট ইতিহাসে এটি এখন অভিষেক অধিনায়কের সর্বোচ্চ স্কোর।

এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে প্রোটিয়াদের পক্ষে এটিই সর্বোচ্চ ইনিংস। ভেঙেছেন গ্যারি কারস্টেনের ২২০ রানের রেকর্ড।

মাত্র ২১৪ বলে ডাবল সেঞ্চুরি পূরণ করেন মুল্ডার। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরি। ইনিংসে ছিল ৩৪টি চার ও ৩টি ছক্কা—মোট ৩৭টি বাউন্ডারি যা এক ইনিংসে দেশের রেকর্ড।

তার স্ট্রাইক রেট ছিল ১০১.৯৩—২৫০+ রানের ইনিংসে ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ খেলা ব্যাটার। এক সেশনে ১৩১ রান তুলে গড়েছেন দক্ষিণ আফ্রিকার নতুন রেকর্ডও।

চতুর্থ উইকেটে দ্রে প্রিটোরিয়াসকে নিয়ে ২১৭ রানের জুটি গড়েন মুল্ডার, যা দেশের বাইরে এই উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৪ উইকেটে ৪৬৫—একদিনে তাদের সর্বোচ্চ রান।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।