সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪২১ জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচনছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারিআইএমএফ- বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রীআইএমএফ–বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু, আলোচনায় নতুন ঋণরিয়াদ বিমানবন্দরে ফের হামলা, নিহত ১হুতিদের হামলায় চাপে সৌদি আরব, কৌশলগত ভুল নিয়ে প্রশ্নমাঠে লাল কার্ড, মাঠের বাইরে বিচ্ছেদ; কঠিন সময় যাচ্ছে ভিনিসিয়ুসেরবেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিকলক্ষ্মীপুরে ডাম্প-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধআদালতের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন সেই মানভেম্বরের শেষ দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের আশা

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটিতে রানওয়েতে আটকে পড়ে হজ ফ্লাইট

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটিতে রানওয়েতে আটকে পড়ে হজ ফ্লাইট
চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটিতে রানওয়েতে আটকে পড়ে হজ ফ্লাইট
সর্বশেষ উপলব্ধ: জুলাই ০৫, ২০২৫ ০৩:১২ অপরাহ্ন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হজ ফ্লাইট রানওয়েতে আটকে পড়ে। এতে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল বিমানবন্দরের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম।

শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে সৌদি আরবের মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৩৮ অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। ফ্লাইটটিতে ৩৭৮ জন হজযাত্রী ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সমস্যা নিরসনের পর বেলা ১১টা ২০ মিনিটে বিমানটিকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। এরপর স্বাভাবিকভাবে চালু হয় রানওয়ের কার্যক্রম।

বাংলাদেশ বিমানের জিইসি টিম বিশেষ পুশ কার্ট দিয়ে সামনের চাকা ঠিক করে দিলে ইঞ্জিন চালু করে বিমানটি এপ্রোনে আনা সম্ভব হয়।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।