বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

পিআর পদ্ধতির আড়ালে চক্রান্ত দেখছে বিএনপি।

পিআর পদ্ধতির আড়ালে চক্রান্ত দেখছে বিএনপি।
পিআর পদ্ধতির আড়ালে চক্রান্ত দেখছে বিএনপি।
সর্বশেষ উপলব্ধ: জুলাই ০১, ২০২৫ ১২:০৬ অপরাহ্ন

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাবকে ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, এ পদ্ধতির মাধ্যমে নির্বাচন বিলম্বিত ও গণতন্ত্রকে হরণ করার চেষ্টা চলছে। সোমবার একাধিক কর্মসূচিতে বিএনপির শীর্ষ নেতারা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।


স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, জনগণের মতামত ছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তা হবে জাতির সঙ্গে প্রতারণা। প্রয়োজনে গণভোটের দাবি জানান তিনি। যুগ্ম মহাসচিব এ্যানি বলেন, এ পদ্ধতি ফ্যাসিবাদীদের সুযোগ করে দিতে পারে।
ভাইস চেয়ারম্যান ড. রিপন বলেন, অনেক দলের মনোনয়ন দেওয়ার মতো লোক নেই, তাই তারা নির্বাচন পিছিয়ে দিতে চায়। জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনের নামে নতুন ষড়যন্ত্র চলছে।
একইদিনে চীন সফর শেষে মির্জা ফখরুল জানান, তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক বার্তা দিয়েছে। বিএনপির অন্যান্য নেতারাও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।


আশিক/মি

 381
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।