সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪২১ জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচনছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারিআইএমএফ- বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রীআইএমএফ–বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু, আলোচনায় নতুন ঋণরিয়াদ বিমানবন্দরে ফের হামলা, নিহত ১হুতিদের হামলায় চাপে সৌদি আরব, কৌশলগত ভুল নিয়ে প্রশ্নমাঠে লাল কার্ড, মাঠের বাইরে বিচ্ছেদ; কঠিন সময় যাচ্ছে ভিনিসিয়ুসেরবেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিকলক্ষ্মীপুরে ডাম্প-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধআদালতের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন সেই মানভেম্বরের শেষ দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের আশা

ট্রাম্প-নেতানিয়াহুকে ঈশ্বরবিরোধী আখ্যা দিয়েছে ইরান।

ট্রাম্প-নেতানিয়াহুকে ঈশ্বরবিরোধী আখ্যা দিয়েছে ইরান।
ট্রাম্প-নেতানিয়াহুকে ঈশ্বরবিরোধী আখ্যা দিয়েছে ইরান।
সর্বশেষ উপলব্ধ: জুন ৩০, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ‘ঈশ্বরের শত্রু’ আখ্যা দিয়ে কড়া ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার (৩০ জুন) প্রকাশিত এই ফতোয়ায় তিনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে দুই নেতার বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানান।
ফতোয়ায় বলা হয়, ইসলামের শীর্ষ ধর্মীয় নেতাদের হুমকি দেয়া মানে সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আর এমন কারও শাস্তি ইরানি আইন অনুযায়ী হতে পারে মৃত্যুদণ্ড, শূলবিদ্ধকরণ, অঙ্গচ্ছেদ বা নির্বাসন।


এতে আরও বলা হয়, ট্রাম্প ও নেতানিয়াহু ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বকে হুমকি দিয়েছেন, তাই তাদের প্রতি কোনো মুসলিম রাষ্ট্র বা জনগণের সমর্থন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যারা ধর্মীয় দায়িত্ব পালনের কারণে নিপীড়নের শিকার হবেন, তাদেরকে সৃষ্টিকর্তার রাস্তায় সংগ্রামী হিসেবে মর্যাদা দেয়া হবে বলেও ফতোয়ায় উল্লেখ করা হয়।

আশিক/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।