ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে ওমানে গোপনে বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আল জাজিরার লাইভ আপডেটে জানানো হয়, গত সপ্তাহের শেষ দিকে ওমানের রাজধানী মাসকাটে মার্কিন দূতাবাসে বৈঠকটি হয়। ওমান সরকার এ বৈঠকে মধ্যস্থতা করেছে বলে জানিয়েছে দুটি সূত্র।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, হুতিরা ফোনে যোগাযোগ করে ইয়েমেনের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। পরে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও হুতিদের সঙ্গে সরাসরি যোগাযোগের কথা নিশ্চিত করেন।
এদিকে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও হুতির মধ্যে যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।