ভারতের দিল্লিতে সিগারেট ধরানোর জন্য দেশলাই দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে ৩০ বছর বয়সী এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উত্তর-পশ্চিম দিল্লির কেশব পুরম এলাকায় একটি মদের দোকানের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভাওয়ানি ও আশা রামের কাছে তিন ব্যক্তি দেশলাই চাইলে তা না থাকায় কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারা দুজনকে ঘুষি ও ছুরি দিয়ে হামলা করে।
হামলায় ভাওয়ানির মৃত্যু হয় এবং ৩২ বছর বয়সী আশা রাম আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টার মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত ১৯ বছর বয়সী নরেশ বাহাদুর ওরফে নেপালি এবং তরুণ নামের আরেক ১৯ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সঙ্গে এক কিশোরকেও আটক করা হয়েছে। নরেশের তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।