বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, ডিবির হাতে গ্রেপ্তার ২একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ, জানুন দেখার নিয়মযুক্তরাষ্ট্রে তেলের মজুত বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছেভূমি অফিসে হাজিরায় নতুন নিয়ম, চালু হচ্ছে বায়োমেট্রিক ব্যবস্থাবিলুপ্ত র‍্যাব, নতুন নামে যাত্রা শুরু এসআরবিরমক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দাতিন মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন একনেকেপাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা করে ঋণ দেয়ার উদ্যোগ: মাহদী আমিনজুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক পদে এহসান মাহমুদএআই-রোবটিক্সে দক্ষতা অর্জন করতে হবে তরুণদের: শিক্ষামন্ত্রীপবিত্র মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমিরচিকিৎসার পর ফের স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়ায় যাচ্ছেন মির্জা আব্বাসশেখ হাসিনাকে ঘিরে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভীজানুয়ারি-জুলাইয়ে ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমলো ১৪ শতাংশমক্কায় ড্রোন হামলার চেষ্টা, মুসলিমদের অনুভূতিতে আঘাত: সৌদি আরবইরানে বিমানের চাকা ফেটে ভয়াবহ পরিস্থিতি, খুলে পড়ল কেবিনের ছাদমক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদিআরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজে সংঘর্ষমন্দিরের মেহেদি পরলেই এক বছরে বিয়ে, তিন ঘণ্টায় শেষ সাড়ে তিন হাজার কেজিগাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ১৬, ধ্বংসস্তূপে আটকা শতাধিকগাজায় ঝুঁকিতে দুই হাজার ভবন, নিখোঁজ শতাধিকতারকা থেকে মালিক, আল-নাসরের মালিকানা কিনতে রোনালদোর উদ্যোগদেবের বাড়িতে শুভেন্দু, গণেশপূজায় একসঙ্গে তারকা-মুখ্যমন্ত্রীঝিনাইগাতীতে মাদক সেবনে তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডকারওয়ান বাজার-ফার্মগেটে মেট্রোরেল এলাকায় উচ্ছেদ অভিযানশাহজাদপুরে শিশুকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তারজয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণবাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’ অনুষ্ঠিতডিজিটাল অর্থনীতির সাফল্য নির্ভর করবে আস্থার ওপর

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’ অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’ অনুষ্ঠিত
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’ অনুষ্ঠিত
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ০৫:০৪ অপরাহ্ন

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় এবং কর্মস্পৃহা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (BU) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ফ্যামিলি ডে ২০২৬

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর ছিল আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জি. এম এ গোলাম দস্তগীর, উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুবুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও কর্মকর্তারা।

দিনব্যাপী আয়োজনে ফান অ্যান্ড ফ্রেন্ডলি শর্টপিচ ক্রিকেট, মিউজিক্যাল চেয়ার, পেনাল্টি শুট, হাঁড়ি ভাঙা ও ক্যারাম প্রতিযোগিতাসহ বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন ছিল। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি সবার একটি পরিবার। ফ্যামিলি ডের মতো আয়োজন পারস্পরিক বন্ধন, আন্তরিকতা ও সম্প্রীতি বাড়ায় এবং কর্মক্ষেত্রে নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করে।

দিনব্যাপী এ আয়োজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও দলগত চেতনা আরও জোরদার করেছে বলে আয়োজকরা জানান।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।