প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনটি নতুন মেট্রোরেল প্রকল্পসহ মোট ১ লাখ ৭৭ হাজার কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত মেট্রোরেল প্রকল্পগুলো হলো—এমআরটি লাইন-১ (বিমানবন্দর–কমলাপুর), এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর–ভাটারা) এবং এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী–দাশেরকান্দি)। এর মধ্যে প্রথম দুটি প্রকল্পে জাইকা এবং সাউদার্ন লাইনে এডিবি ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়ন রয়েছে।
এ ছাড়া নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর রুটে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২২ কোটি টাকা।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।