বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, ডিবির হাতে গ্রেপ্তার ২একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ, জানুন দেখার নিয়মযুক্তরাষ্ট্রে তেলের মজুত বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছেভূমি অফিসে হাজিরায় নতুন নিয়ম, চালু হচ্ছে বায়োমেট্রিক ব্যবস্থাবিলুপ্ত র‍্যাব, নতুন নামে যাত্রা শুরু এসআরবিরমক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দাতিন মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন একনেকেপাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা করে ঋণ দেয়ার উদ্যোগ: মাহদী আমিনপবিত্র মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমিরচিকিৎসার পর ফের স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়ায় যাচ্ছেন মির্জা আব্বাসশেখ হাসিনাকে ঘিরে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভীজানুয়ারি-জুলাইয়ে ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমলো ১৪ শতাংশমক্কায় ড্রোন হামলার চেষ্টা, মুসলিমদের অনুভূতিতে আঘাত: সৌদি আরবইরানে বিমানের চাকা ফেটে ভয়াবহ পরিস্থিতি, খুলে পড়ল কেবিনের ছাদমক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদিআরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজে সংঘর্ষমন্দিরের মেহেদি পরলেই এক বছরে বিয়ে, তিন ঘণ্টায় শেষ সাড়ে তিন হাজার কেজিগাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ১৬, ধ্বংসস্তূপে আটকা শতাধিকতারকা থেকে মালিক, আল-নাসরের মালিকানা কিনতে রোনালদোর উদ্যোগদেবের বাড়িতে শুভেন্দু, গণেশপূজায় একসঙ্গে তারকা-মুখ্যমন্ত্রীঝিনাইগাতীতে মাদক সেবনে তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডকারওয়ান বাজার-ফার্মগেটে মেট্রোরেল এলাকায় উচ্ছেদ অভিযানশাহজাদপুরে শিশুকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তারজয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণবাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’ অনুষ্ঠিতডিজিটাল অর্থনীতির সাফল্য নির্ভর করবে আস্থার ওপর

গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ১৬, ধ্বংসস্তূপে আটকা শতাধিক

গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ১৬, ধ্বংসস্তূপে আটকা শতাধিক
গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ১৬, ধ্বংসস্তূপে আটকা শতাধিক
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন

গাজা সিটিতে ক্ষতিগ্রস্ত একটি সাততলা আবাসিক ভবন ধসে অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০০ মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সিভিল ডিফেন্স জানায়, মঙ্গলবার দিবাগত রাতে ভবনটি ধসে এ হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে শিশু ও অন্যদের জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নেন।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ১০০ ফিলিস্তিনি আটকা রয়েছেন। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তাদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, এর আগে ইসরায়েলি বিমান হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়ে কাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়েছিল। গাজাজুড়ে হাজারো ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক ফিলিস্তিনি ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করতে বাধ্য হচ্ছেন।

এদিকে উদ্ধারকাজে প্রয়োজনীয় ভারী সরঞ্জামের প্রবেশে বিধিনিষেধ থাকায় ধ্বংসস্তূপ সরাতে উদ্ধারকর্মীদের অনেক ক্ষেত্রে হাতে কাজ করতে হচ্ছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।