বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, ডিবির হাতে গ্রেপ্তার ২একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ, জানুন দেখার নিয়মযুক্তরাষ্ট্রে তেলের মজুত বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছেভূমি অফিসে হাজিরায় নতুন নিয়ম, চালু হচ্ছে বায়োমেট্রিক ব্যবস্থাবিলুপ্ত র‍্যাব, নতুন নামে যাত্রা শুরু এসআরবিরমক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দাপবিত্র মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমিরচিকিৎসার পর ফের স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়ায় যাচ্ছেন মির্জা আব্বাসশেখ হাসিনাকে ঘিরে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভীজানুয়ারি-জুলাইয়ে ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমলো ১৪ শতাংশমক্কায় ড্রোন হামলার চেষ্টা, মুসলিমদের অনুভূতিতে আঘাত: সৌদি আরবইরানে বিমানের চাকা ফেটে ভয়াবহ পরিস্থিতি, খুলে পড়ল কেবিনের ছাদমক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদিআরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজে সংঘর্ষমন্দিরের মেহেদি পরলেই এক বছরে বিয়ে, তিন ঘণ্টায় শেষ সাড়ে তিন হাজার কেজিগাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ১৬, ধ্বংসস্তূপে আটকা শতাধিকতারকা থেকে মালিক, আল-নাসরের মালিকানা কিনতে রোনালদোর উদ্যোগদেবের বাড়িতে শুভেন্দু, গণেশপূজায় একসঙ্গে তারকা-মুখ্যমন্ত্রীঝিনাইগাতীতে মাদক সেবনে তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডকারওয়ান বাজার-ফার্মগেটে মেট্রোরেল এলাকায় উচ্ছেদ অভিযানশাহজাদপুরে শিশুকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তারজয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণডিজিটাল অর্থনীতির সাফল্য নির্ভর করবে আস্থার ওপর

মন্দিরের মেহেদি পরলেই এক বছরে বিয়ে, তিন ঘণ্টায় শেষ সাড়ে তিন হাজার কেজি

মন্দিরের মেহেদি পরলেই এক বছরে বিয়ে, তিন ঘণ্টায় শেষ সাড়ে তিন হাজার কেজি
মন্দিরের মেহেদি পরলেই এক বছরে বিয়ে, তিন ঘণ্টায় শেষ সাড়ে তিন হাজার কেজি
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ০৩:৫০ অপরাহ্ন

 ভক্তদের বিশ্বাস, ভারতের জয়পুরের বিখ্যাত মোতি ডুংরি গণেশ মন্দিরের মেহেদি হাতে পরলে এক বছরের মধ্যে বিয়ে হয়ে যায়। এ বিশ্বাসে সিঞ্জারা উৎসব উপলক্ষে মেহেদি নিতে মন্দিরে ভিড় করেন হাজারো মানুষ। মাত্র তিন ঘণ্টায় প্রায় সাড়ে তিন হাজার কেজি মেহেদি বিতরণ শেষ হয়ে যায়।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর সিঞ্জারা উৎসব উপলক্ষে মন্দিরে বিপুলসংখ্যক ভক্ত জড়ো হন। পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত সময়ের আগেই মেহেদি বিতরণ শুরু করতে হয়।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বিয়েতে বাধা থাকা ব্যক্তিরা মন্দিরে মেহেদি দেন এবং পরে তা হাতে পরেন। এতে এক বছরের মধ্যে কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পাওয়ার বিশ্বাস রয়েছে।

মন্দিরের ইনস্টাগ্রাম পোস্টের বরাতে প্রতিবেদনে বলা হয়, দিল্লি, চণ্ডীগড়সহ ভারতের বিভিন্ন শহর থেকে ভক্তরা মেহেদি নিতে আসেন। অনেকে আগের রাতেই মন্দিরে পৌঁছান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দীর্ঘ সারি ও বিপুল ভিড় দেখা যায়। অতিরিক্ত ভিড়ে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং মন্দির প্রাঙ্গণে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

এদিকে ভিড়ের মধ্যে মহারাষ্ট্রের এক নারী ভক্ত অচেতন হয়ে পড়েন বলেও অভিযোগ উঠেছে। ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।