বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, ডিবির হাতে গ্রেপ্তার ২একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ, জানুন দেখার নিয়মযুক্তরাষ্ট্রে তেলের মজুত বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছেভূমি অফিসে হাজিরায় নতুন নিয়ম, চালু হচ্ছে বায়োমেট্রিক ব্যবস্থাচিকিৎসার পর ফের স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়ায় যাচ্ছেন মির্জা আব্বাসশেখ হাসিনাকে ঘিরে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভীপবিত্র মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমিরজানুয়ারি-জুলাইয়ে ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমলো ১৪ শতাংশমক্কায় ড্রোন হামলার চেষ্টা, মুসলিমদের অনুভূতিতে আঘাত: সৌদি আরবইরানে বিমানের চাকা ফেটে ভয়াবহ পরিস্থিতি, খুলে পড়ল কেবিনের ছাদমক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদিআরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজে সংঘর্ষতারকা থেকে মালিক, আল-নাসরের মালিকানা কিনতে রোনালদোর উদ্যোগদেবের বাড়িতে শুভেন্দু, গণেশপূজায় একসঙ্গে তারকা-মুখ্যমন্ত্রীঝিনাইগাতীতে মাদক সেবনে তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডকারওয়ান বাজার-ফার্মগেটে মেট্রোরেল এলাকায় উচ্ছেদ অভিযানশাহজাদপুরে শিশুকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তারজয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণডিজিটাল অর্থনীতির সাফল্য নির্ভর করবে আস্থার ওপর

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট
অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ০৪:৪৩ অপরাহ্ন

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনসহ পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে অতিরিক্ত আইজিপির নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করা হচ্ছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) বোর্ডরুমে এক সভায় এসব কথা বলেন মন্ত্রী।

সরকার বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পুলিশের সক্ষমতা ও মনোবল বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ বাহিনীতে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার সায়েন্সের পটভূমির অনেক সদস্য কর্মরত রয়েছেন। তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে সাইবার সিকিউরিটি ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। বর্তমানে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশের সাইবার ইউনিট ও অপরাধ তদন্ত বিভাগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন ডিজিটাল অপরাধের তদন্ত এবং ফরেনসিক বিশ্লেষণ করা হলেও স্থায়ী ও সমন্বিত কাঠামোর প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি আরও বলেন, মাস্টার ট্রেইনার পর্যায়ের কর্মকর্তাদের আরও দক্ষ করতে অভ্যন্তরীণ প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ বাড়ানো প্রয়োজন। প্রয়োজনে বিদেশ থেকে প্রশিক্ষক এনে বা আধুনিক সুবিধা গড়ে তুলে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়ানো হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, পুলিশ বাহিনী যেন সাইবার স্পেসসহ যেকোনো অপরাধ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত থাকতে পারে, সে লক্ষ্যেই এসব উদ্যোগ নেয়া হচ্ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।