হাইকোর্টের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করেছে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে।
ড. ইউনূসের আইনজীবী খাজা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবারই আবেদনের শুনানি হতে পারে।
এর আগে ১০ সেপ্টেম্বর হাইকোর্ট গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন। আগামী তিন অর্থবছরের মধ্যে এই অর্থ পরিশোধ করতে বলা হয়।
২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষের কর দাবি নিয়ে গ্রামীণ কল্যাণ ২০১৭ সালে পৃথক দুটি রিট করেছিল। বৃহস্পতিবার হাইকোর্ট রিট দুটি খারিজ করে এনবিআরের কর আদায়ের পথ খুলে দেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।