সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই শিল্প-কারখানায় নতুন করে তৈরি হওয়া গ্যাস-বিদ্যুতের সংকটের আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব হবে।
তিনি বলেন, “এটাই আজকের বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্বস্তির খবর।”
‘আগের অবস্থায়’ বলতে কী বোঝানো হয়েছে—এ বিষয়ে ব্রিফিংয়ে স্পষ্ট করা হয়নি। পরে এ নিয়ে জানতে চাইলে ফজলুল হক বলেন, আগস্টে সংকট ঘনীভূত হওয়ার আগের অবস্থার কথা বোঝানো হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।