জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের জগদিশপুর গ্রামে অনলাইনে জুয়া খেলার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন জব্দ করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে জগদিশপুর গ্রামের একটি কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—জগদিশপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে বুলবুল ইসলাম মিলন (২২) এবং সদর উপজেলার ভুটিয়াপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে মানিক হোসেন (৩০)।
ডিবি পুলিশ জানায়, মাদকদ্রব্য ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
জয়পুরহাট, প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।