মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
গরুর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ ধরা, গুজরাটে আটক ১শিল্প-কারখানায় আগের মতো গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীরকবে শুরু স্থানীয় সরকার নির্বাচন? জানাল ইসি১২ নভেম্বরই শুরু ইউপি ভোট, প্রথম ধাপে ৮০ উপজেলাব্যাংকিং খাতের মতো বীমাতেও লুটপাট হয়েছে: অর্থমন্ত্রীঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েমইয়েমেন পরিস্থিতির কারণে ইরানের হরমুজ বৈঠক স্থগিতসৌদির কিং খালিদ বিমানঘাঁটিতে ‘ভয়াবহ’ হামলার দাবি হুতিদেরবাংলাদেশে প্রথমবার ইলিশ রফতানি করল ভারত, এলো ৫০০ টনরাশিয়ার ডিজেল স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বানইরানের সব পণ্য নিষিদ্ধ করল ইয়েমেন, বাড়ছে উত্তেজনামুসলিমদের সতর্ক করে এআই নিয়ে যে বার্তা দিলেন আনোয়ার ইব্রাহিমগাজা নিয়ে তথ্যচিত্রে পুরস্কার, নির্মাতাদের নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরাইলেব্যালন ডি’অরের দাবিতে এমবাপ্পেকে সরাসরি চ্যালেঞ্জ ইয়ামালেরপাঁচবিবির সীমান্তে মানবতার হাত বাড়াল বিজিবি, ৭ শতাধিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধজয়পুরহাটে অনলাইন জুয়ার ‘আসর’, ডিবির হাতে দুই যুবকবগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণেরযাত্রাবাড়ী থানার ২ মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলহঠাৎ ভিসা বাতিল, আমিরাতে অনিশ্চয়তায় ৪৮০০ বাংলাদেশিওবায়দুল কাদেরসহ ৭ নেতার মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার

রাশিয়ার ডিজেল স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

রাশিয়ার ডিজেল স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান
রাশিয়ার ডিজেল স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ডিজেল জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন। তার দাবি, এসব হামলার কারণে বিশ্বজুড়ে ডিজেলের ঘাটতি ও জ্বালানি সংকট আরও বাড়ছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ড সফরের সময় ট্রাম্প বলেন, ইউক্রেন চাইলে রাশিয়ার অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে, তবে ডিজেল স্থাপনায় হামলা করা উচিত নয়।

সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পর রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিজেল রপ্তানিকারক। ফলে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের ধারাবাহিক হামলা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের ইয়াহোদিন এলাকায় রুশ ড্রোন হামলায় একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় সেখানে থাকা একটি কূটনৈতিক ট্রেনে ইউরোপীয় কর্মকর্তাদের পাশাপাশি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও সাবেক সিআইএ পরিচালক ডেভিড পেট্রেয়াস ছিলেন বলে জানিয়েছে ইউক্রেনীয় রেলওয়ে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।