মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
গরুর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ ধরা, গুজরাটে আটক ১শিল্প-কারখানায় আগের মতো গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীরকবে শুরু স্থানীয় সরকার নির্বাচন? জানাল ইসি১২ নভেম্বরই শুরু ইউপি ভোট, প্রথম ধাপে ৮০ উপজেলাব্যাংকিং খাতের মতো বীমাতেও লুটপাট হয়েছে: অর্থমন্ত্রীঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েমইয়েমেন পরিস্থিতির কারণে ইরানের হরমুজ বৈঠক স্থগিতসৌদির কিং খালিদ বিমানঘাঁটিতে ‘ভয়াবহ’ হামলার দাবি হুতিদেরবাংলাদেশে প্রথমবার ইলিশ রফতানি করল ভারত, এলো ৫০০ টনরাশিয়ার ডিজেল স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বানইরানের সব পণ্য নিষিদ্ধ করল ইয়েমেন, বাড়ছে উত্তেজনামুসলিমদের সতর্ক করে এআই নিয়ে যে বার্তা দিলেন আনোয়ার ইব্রাহিমগাজা নিয়ে তথ্যচিত্রে পুরস্কার, নির্মাতাদের নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরাইলেব্যালন ডি’অরের দাবিতে এমবাপ্পেকে সরাসরি চ্যালেঞ্জ ইয়ামালেরপাঁচবিবির সীমান্তে মানবতার হাত বাড়াল বিজিবি, ৭ শতাধিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা ও ওষুধজয়পুরহাটে অনলাইন জুয়ার ‘আসর’, ডিবির হাতে দুই যুবকবগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণেরযাত্রাবাড়ী থানার ২ মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলহঠাৎ ভিসা বাতিল, আমিরাতে অনিশ্চয়তায় ৪৮০০ বাংলাদেশিওবায়দুল কাদেরসহ ৭ নেতার মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার

যাত্রাবাড়ী থানার ২ মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

যাত্রাবাড়ী থানার ২ মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। একই সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় ১০৫ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। মামলা দুটি হলো—নাদিম হত্যাচেষ্টা ও বাবুল মৃধা হত্যা মামলা। পৃথকভাবে তদন্ত শেষে যাত্রাবাড়ী থানার দুই এসআই আদালতে অভিযোগপত্র জমা দেন। শিগগিরই অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাদিম হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করে গত ২৭ জুলাই অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহিম খলিল। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার ও ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন রয়েছেন। এ মামলায় অব্যাহতির সুপারিশ করা হয়েছে ৬৬ জনকে। তাদের মধ্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ও আনোয়ারুল ইসলাম, সাবেক নির্বাচন কমিশনার ও সচিব আনিসুর রহমান, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও আহমেদ কায়কাউস, সাবেক আইজিপি শহিদুল হকসহ অনেকে রয়েছেন। অন্যদিকে, রাজমিস্ত্রি মো. বাবুল মৃধা হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে গত ১৩ আগস্ট অভিযোগপত্র দেন যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান ইরফান। এ মামলায় সংশ্লিষ্টতা না পাওয়ায় ৩৯ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, এস এম শাহজাদা, মহিউদ্দিন মহারাজ ও পঙ্কজ নাথ। এছাড়া সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আরও কয়েকজন রয়েছেন।
যাত্রাবাড়ী থানার ২ মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। একই সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় ১০৫ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

মামলা দুটি হলোনাদিম হত্যাচেষ্টা ও বাবুল মৃধা হত্যা মামলা। পৃথকভাবে তদন্ত শেষে যাত্রাবাড়ী থানার দুই এসআই আদালতে অভিযোগপত্র জমা দেন। শিগগিরই অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নাদিম হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করে গত ২৭ জুলাই অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহিম খলিল। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার ও ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন রয়েছেন।

এ মামলায় অব্যাহতির সুপারিশ করা হয়েছে ৬৬ জনকে। তাদের মধ্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ও আনোয়ারুল ইসলাম, সাবেক নির্বাচন কমিশনার ও সচিব আনিসুর রহমান, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও আহমেদ কায়কাউস, সাবেক আইজিপি শহিদুল হকসহ অনেকে রয়েছেন।

অন্যদিকে, রাজমিস্ত্রি মো. বাবুল মৃধা হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে গত ১৩ আগস্ট অভিযোগপত্র দেন যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান ইরফান। এ মামলায় সংশ্লিষ্টতা না পাওয়ায় ৩৯ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, এস এম শাহজাদা, মহিউদ্দিন মহারাজ ও পঙ্কজ নাথ। এছাড়া সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আরও কয়েকজন রয়েছেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।