রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রযুক্তি-গবেষণায় বদলাবে স্বাস্থ্য খাত: জুবাইদা রহমানস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠকদেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রীরশেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর, গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যুদুদকের অনুসন্ধানে আসিফ মাহমুদ, বিদেশে অর্থ পাচারের অভিযোগডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, আরও ১০০টিকে নোটিশঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে নাসীরুদ্দীন, মেয়র প্রার্থী ঘোষণা এনসিপিরস্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী শাহে আলমভারতীয় সীমান্তে অগ্রসর হচ্ছে চীনা সেনারা, স্যাটেলাইট চিত্রে নতুন তথ্যমহাবিপর্যয় এলে সবচেয়ে নিরাপদ থাকতে পারে যে দেশসৌদির সামরিক ঘাঁটি লক্ষ্য করে হুতিদের বড় হামলাএবার চাঁদও ‘দখল’ করতে চান ট্রাম্প?বিন লাদেনের হামলার সম্ভাব্য তালিকায় ছিল ভারতওসৌদি আরবে হুতির প্রজেক্টাইল হামলা, মসজিদসহ ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবনআল-আকসায় ঢুকল প্রায় ৫০০ ইসরায়েলি বসতি স্থাপনকারীইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১৪০সৌদি আরবের সঙ্গে কোনো যুদ্ধে নেই ইরান: পেজেশকিয়ান২০ বছরের দাম্পত্যের ইতি, বিচ্ছেদের পথে আলান রিচসন-ক্যাথরিনজয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি হেলাল, সম্পাদক শিপলুহিমাগারে আলুর দামে ধস, লোকসানের ভয়ে আলু তুলছেন না কৃষকডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ‘টেস্টার মোবারক’ গ্রেপ্তারজুয়ায় সর্বস্বান্ত, দুধ দিয়ে গোসল করে শপথ যুবকেরসংসদীয় কমিটির সভাপতি হওয়ায় বাদশা এমপিকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনাশেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দদিনাজপুরে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন যুবকের মৃত্যুরায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিয়ে হাইকোর্টের কড়া বার্তাজোর করে নেয়া পদত্যাগে নেই আইনি বৈধতা: হাইকোর্টআ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ০৬:২০ অপরাহ্ন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১৪৯ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। এ সময়ে সবচেয়ে বেশি ৩০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া খুলনায় ২৭৫, বরিশালে ২০২, চট্টগ্রামে ১৮১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৬, ঢাকা দক্ষিণে ১৪৪, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৯৩, রংপুরে ৭৩ এবং সিলেটে ৬ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে ৫২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪৯ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ৭৫ জন। এছাড়া খুলনায় ২৭, ময়মনসিংহে ১৫, বরিশালে ১২, চট্টগ্রামে ১২, রাজশাহীতে ৬ এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।