সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

পর্তুগালে পুলিশের অভিযান নিয়ে সমালোচনা

পর্তুগালে পুলিশের অভিযান নিয়ে সমালোচনা
পর্তুগালে পুলিশের অভিযান নিয়ে সমালোচনা
সর্বশেষ উপলব্ধ: ডিসেম্বর ২৩, ২০২৪ ০৫:২৬ অপরাহ্ন

পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশি অভিবাসী অধ্যুষিত এলাকা রুয়া বেনফরমোজোতে অভিযানে তল্লাশি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় পর্তুগিজ নাগরিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। গেল ১৯ ডিসেম্বর অভিযানটি পরিচালনা করেছে পুলিশ। 

পুলিশে অভিযানের সময় রাস্তায় অবস্থানরত সবাইকে সারিবদ্ধভাবে পেছন ফিরে দেয়ালের দিকে মুখ করে ও দেয়ালের উপর হাত রেখে দাঁড় করিয়ে রেখে তল্লাশি করা হচ্ছে। পুলিশের এমন তল্লাশি অভিযানকে অমানবিক আখ্যা দিয়ে, বইছে সমালোচনার ঝড়। অভিবাসীরা পর্তুগাল পুলিশের এমন আচরণ আগে কখনো দেখেননি বলেও জানিয়েছেন। 

পুলিশ বলছে, এ এলাকায় অপরাধ প্রবণতা বেড়ে যাওয়া, এমনকি স্থানীয় অধিবাসীদের অভিযোগের ভিত্তিতেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এই অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, ওই অঞ্চলে গত বছর থেকে ৫২টি অপরাধের রেকর্ড করা হয়েছে। এছাড়া গত মে মাসে ছুরিকাঘাতে একটি মৃত্যুর ঘটনা ঘটে। তাই জনগণের নিরাপত্তায় এই অভিযান।

এদিকে তল্লাশিতে অমানবিকতা নিয়ে দেশটির সাধারণ নাগরিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন প্রতিবাদ করেছে।

এছাড়া দেশটির জাতীয় সংসদের প্রধান বিরোধী দল সোসালিস্ট পার্টি এবং ব্লক এস্কেরদা এর প্রধান দলীয় নেতা ওই এলাকাটি পরিদর্শন করেন এবং অভিবাসীদের সহমর্মিতা প্রদর্শন করেন।

তারা বলেন, সরকার কট্টর ডানপন্থীদের ভোটের অংশীদার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে উৎসাহিত করছে।

অন্য একটি পক্ষ বলছে, এখানকার অভিবাসীদেরও কিছু দোষ ত্রুটি রয়েছে অর্থাৎ সঠিকভাবে এ দেশের নিয়ম অনুযায়ী পাবলিক প্লেস ব্যবহারের জ্ঞান না থাকা। এমনকি মধ্যরাতের পরও মানুষের আনাগোনা স্থানীয়দের দৈনন্দিন জীবনে অনেক ব্যাঘাত ঘটে। তাই সবাইকে পর্তুগিজ সাধারণ নিয়ম কানুন মেনে চলার পরামর্শ প্রদান করেন তারা।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।