সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

সরকারি খরচ কমাতে দশ হাজার কর্মী ছাঁটাই করলেন ট্রাম্প

সরকারি খরচ কমাতে দশ হাজার কর্মী ছাঁটাই করলেন ট্রাম্প
সরকারি খরচ কমাতে দশ হাজার কর্মী ছাঁটাই করলেন ট্রাম্প
সর্বশেষ উপলব্ধ: ফেব্রুয়ারী ১৫, ২০২৫ ০৩:২৫ অপরাহ্ন

ফেডারেল জমি পরিচালনা থেকে শুরু করে সামরিক প্রবীণদের যত্ন নেয়া পর্যন্ত বিভিন্ন বিষয়ে কাজ করতো এমন দশ হাজার কর্মীকে ছাঁটাই করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সরকারি খরচ কমাতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন যার মূল দায়িত্ব পালন করছেন ইলন মাস্ক।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এসব কর্মীদের ছাঁটাই করা হয়েছে।

ট্রাম্প ও ইলন মাস্ক আরও ৭৫ হাজার কর্মীকে স্বেচ্ছায় চলে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। যা ২ দশমিক ৩ মিলিয়ন বেসামরিক কর্মীর প্রায় তিন শতাংশ।

ট্রাম্প বলেছেন, ফেডারেল সরকারের আকার অনেক বড় হয়ে গেছে। অপচয় ও জালিয়াতির জন্য অনেক বেশি অর্থ নষ্ট হচ্ছে। সরকারের প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণ রয়েছে এবং গত বছর ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ঘাটতি ছিল। পাশাপাশি সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে দ্বিদলীয় চুক্তি রয়েছে।

এদিকে দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতা গ্রহণের পরই ডোনাল্ড ট্রাম্প সরকারি অর্থ সাশ্রয় বা অপচয় বন্ধের দায়িত্ব দিয়েছেন ইলন মাস্ককে। এ জন্য সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) নামের একটি সংস্থার দায়িত্ব দেয়া হয়েছে তাকে। এরপর প্রতিদিনই অথবা প্রায় ঘণ্টারভিত্তিতে ইলন মাস্ক দাবি করছেন যে তার রাজস্ব কমান্ডো টিম আরও সরকারি জালিয়াতি খুঁজে পেয়েছে, আরেকটি অপচয়মূলক চুক্তি বাতিল করেছে অথবা একটি সম্পূর্ণ সংস্থা বাতিল করে দিয়েছে।

মাস্কের সমর্থকরা বিশ্বাস করেন যে, প্রযুক্তিগত অভিজ্ঞতা ও নিছক ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি ফেডারেল ঘাটতি এমনভাবে কমাচ্ছেন যা বছরের পর বছর ধরে রাজনীতিবিদদের নজরে আসেনি। কিন্তু এই ব্যাখ্যায় একটি স্পষ্ট ভুল রয়েছে। কারণ সরকারি তথ্য পর্যালোচনা থেকে দেখা যাচ্ছে মাস্কের প্রচেষ্টা ব্যয়ের ক্ষেত্রে খুব কমই প্রভাব ফেলেছে। সূত্র: রয়টার্স এবং দ্য ইকোনমিস্ট।

আ/মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।