দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। কৃষকদের মধ্যে সারের সুষ্ঠু ও যথাযথ বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কৃষকের প্রয়োজন অনুযায়ী সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে হবে। বিতরণে কোনো অনিয়ম বা কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। সরকার কৃষি উৎপাদন অব্যাহত রাখতে পর্যাপ্ত সার মজুত রেখেছে বলেও জানান তিনি।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং সারের সরবরাহ ও বিতরণ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মাদক নিয়ন্ত্রণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।