সাইবার অপরাধ, অনলাইন বুলিং প্রতিরোধ ও প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আইআরআইয়ের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির নেতৃত্বে প্রতিনিধিদলে সংসদ সদস্য হেলেন জেরিন খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠকে আইআরআই তরুণদের সাইবার বুলিং ও সংগঠিত অপপ্রচার থেকে সুরক্ষা এবং সহিংসতামুক্ত রাজনৈতিক চর্চার বিষয়ে আলোচনা করে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল স্পেসে শালীনতা ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। প্রস্তাবিত আইন পরিমার্জনে বিভিন্ন অংশীজনের মতামত নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।