রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রযুক্তি-গবেষণায় বদলাবে স্বাস্থ্য খাত: জুবাইদা রহমানস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠকস্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী শাহে আলমভারতীয় সীমান্তে অগ্রসর হচ্ছে চীনা সেনারা, স্যাটেলাইট চিত্রে নতুন তথ্যসৌদি আরবের সঙ্গে কোনো যুদ্ধে নেই ইরান: পেজেশকিয়ানমহাবিপর্যয় এলে সবচেয়ে নিরাপদ থাকতে পারে যে দেশসৌদির সামরিক ঘাঁটি লক্ষ্য করে হুতিদের বড় হামলাএবার চাঁদও ‘দখল’ করতে চান ট্রাম্প?বিন লাদেনের হামলার সম্ভাব্য তালিকায় ছিল ভারতওসৌদি আরবে হুতির প্রজেক্টাইল হামলা, মসজিদসহ ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবনডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ‘টেস্টার মোবারক’ গ্রেপ্তারজুয়ায় সর্বস্বান্ত, দুধ দিয়ে গোসল করে শপথ যুবকেরসংসদীয় কমিটির সভাপতি হওয়ায় বাদশা এমপিকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনাশেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দদিনাজপুরে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন যুবকের মৃত্যুজোর করে নেয়া পদত্যাগে নেই আইনি বৈধতা: হাইকোর্টআ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

দিনাজপুরে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন যুবকের মৃত্যু

দিনাজপুরে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন যুবকের মৃত্যু
দিনাজপুরে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন যুবকের মৃত্যু
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ০১:৪০ অপরাহ্ন

দিনাজপুরের নবাবগঞ্জে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় পরিতোষ রায় (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের লিখিত অভিযোগের পর ঘটনাটি অপমৃত্যু হিসেবে তদন্ত করছে পুলিশ।

নিহত পরিতোষ রায় নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর ঝুনাগাছচাপানী গ্রামের সুনীল চন্দ্র রায়ের ছেলে। গত ৫ সেপ্টেম্বর তাকে নবাবগঞ্জ উপজেলার ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়নের নয়ানী জামিরা এলাকার সততা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়।

পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর দুপুরে খাবারের পর পরিতোষ বাথরুমে যান। দীর্ঘ সময়েও বের না হওয়ায় বিষয়টি নিরাময় কেন্দ্রের অন্য রোগীরা স্টাফদের জানান। পরে স্টাফরা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

পরে পরিবারের সদস্যরা নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে মৃত্যুর ঘটনা তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

দিনাজপুর প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।