রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রযুক্তি-গবেষণায় বদলাবে স্বাস্থ্য খাত: জুবাইদা রহমানস্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী শাহে আলমসৌদি আরবের সঙ্গে কোনো যুদ্ধে নেই ইরান: পেজেশকিয়ানমহাবিপর্যয় এলে সবচেয়ে নিরাপদ থাকতে পারে যে দেশসৌদির সামরিক ঘাঁটি লক্ষ্য করে হুতিদের বড় হামলাএবার চাঁদও ‘দখল’ করতে চান ট্রাম্প?বিন লাদেনের হামলার সম্ভাব্য তালিকায় ছিল ভারতওসৌদি আরবে হুতির প্রজেক্টাইল হামলা, মসজিদসহ ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবনডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ‘টেস্টার মোবারক’ গ্রেপ্তারজুয়ায় সর্বস্বান্ত, দুধ দিয়ে গোসল করে শপথ যুবকেরশেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দদিনাজপুরে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন যুবকের মৃত্যুজোর করে নেয়া পদত্যাগে নেই আইনি বৈধতা: হাইকোর্টআ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

সৌদি আরবে হুতির প্রজেক্টাইল হামলা, মসজিদসহ ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন

সৌদি আরবে হুতির প্রজেক্টাইল হামলা, মসজিদসহ ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন
সৌদি আরবে হুতির প্রজেক্টাইল হামলা, মসজিদসহ ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১২:২০ অপরাহ্ন

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজানে হুতিদের নিক্ষেপ করা প্রজেক্টাইলের আঘাতে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় একটি মসজিদসহ বেশ কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাজানের আল-তুওয়াল গভর্নরেটে প্রজেক্টাইলটি আঘাত হানে। সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র হামলাটিকে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ‘আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন।

তবে হুতিরা দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল নাজরান প্রদেশের শারুরায় অবস্থিত একটি সৌদি সামরিক ঘাঁটি। এদিকে খামিস মুশাইত গভর্নরেটে বাসিন্দাদের সতর্ক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান-সমর্থিত হুতিরা। মঙ্গলবার আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলায় নারী ও শিশুসহ ৭৩ জন আহত হন।

জাতিসংঘের মধ্যস্থতায় প্রায় চার বছর তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ে ইয়েমেনে আবারও সংঘাত শুরু হয়। এরপর দেশটির বিভিন্ন এলাকায় নতুন করে লড়াইয়ে ৫০০ জনের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।