রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

জুয়ায় সর্বস্বান্ত, দুধ দিয়ে গোসল করে শপথ যুবকের

জুয়ায় সর্বস্বান্ত, দুধ দিয়ে গোসল করে শপথ যুবকের
জুয়ায় সর্বস্বান্ত, দুধ দিয়ে গোসল করে শপথ যুবকের
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১২:১৪ অপরাহ্ন

অনলাইনে জুয়া খেলতে গিয়ে প্রায় ১৫ লাখ টাকা হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন খাগড়াছড়ির রামগড়ের যুবক মো. সজিব (২৫) নিজের ভুল বুঝতে পেরে শনিবার প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করে সব ধরনের জুয়া ছেড়ে দেয়ার শপথ নিয়েছেন তিনি।

সজিব রামগড় উপজেলার নম্বর রামগড় ইউনিয়নের লামকুপাড়া গ্রামের নুরুন নবীর ছেলে। তিনি পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন পরিষদের সামনে বসে নিজের শরীরে দুধ ঢেলে গোসল করছেন সজিব। তিনি জানান, জুয়া খেলতে গিয়ে প্রায় ১৫ লাখ টাকা হারিয়ে তার সংসার আর্থিক অবস্থা ভেঙে পড়েছে।

রামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হুদা বলেন, জুয়ার কারণে সজিব অনেক কিছু হারিয়েছেন। ভুল বুঝতে পেরে সে পথ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করেছে।

রামগড় থানার ওসি মো. নাজির আলম বলেন, সরাসরি হোক কিংবা অনলাইনেদুই ধরনের জুয়াই অবৈধ। বিষয়ে পুলিশের নিয়মিত অভিযান চলছে। পাশাপাশি জুয়া বিরোধী জনসচেতনতামূলক প্রচারও চালানো হচ্ছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।