রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

বিন লাদেনের হামলার সম্ভাব্য তালিকায় ছিল ভারতও

বিন লাদেনের হামলার সম্ভাব্য তালিকায় ছিল ভারতও
বিন লাদেনের হামলার সম্ভাব্য তালিকায় ছিল ভারতও
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ন

৯/১১-এর হামলার কয়েক বছর আগেই আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেন যেসব দেশে হামলার কথা বিবেচনা করেছিলেন, সেই তালিকায় ভারতের নাম ছিল। যুক্তরাষ্ট্রের সিআইএর প্রকাশ করা গোপন নথিতে এ তথ্য উঠে এসেছে। খবর এনডিটিভির।

৯/১১ হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার বিন লাদেন-সংক্রান্ত ৭০টির বেশি প্রেসিডেন্সিয়াল ইন্টেলিজেন্স ব্রিফ প্রকাশ করেছে সিআইএ। এর মধ্যে ১৯৯৮ সালের ২৮ আগস্টের একটি ব্রিফে ভারত ছাড়াও পাকিস্তান, মিশর, কুয়েত, সৌদি আরব, ইয়েমেন ও উগান্ডায় হামলার কথা বিবেচনার উল্লেখ রয়েছে।

তবে ভারতের কোনো নির্দিষ্ট স্থাপনা বা লক্ষ্যবস্তু, হামলার সম্ভাব্য তারিখ কিংবা সুনির্দিষ্ট অভিযান পরিকল্পনার কথা নথিতে নেই।

সিআইএর নথিতে আরও বলা হয়, ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের একাধিকবার সতর্ক করেছিল গোয়েন্দা সংস্থাটি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার ১৯ সদস্য চারটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই করে যুক্তরাষ্ট্রে হামলা চালায়। এতে প্রায় ৩ হাজার মানুষ নিহত হন।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।