রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

জাকির নায়েককে ফেরাতে ভারতের সঙ্গে মালয়েশিয়ার আলোচনা

জাকির নায়েককে ফেরাতে ভারতের সঙ্গে মালয়েশিয়ার আলোচনা
জাকির নায়েককে ফেরাতে ভারতের সঙ্গে মালয়েশিয়ার আলোচনা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১২, ২০২৬ ০৭:০৯ অপরাহ্ন

ভারতে আলোচিত ইসলামি বক্তা জাকির নায়েককে দেশটির কাছে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে তিনি এ কথা বলেন।

আনোয়ার ইব্রাহিম বলেন, বিষয়টি দুই দেশের স্বার্থ ও পারস্পরিক সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় আলোচনা গোপন রাখা প্রয়োজন। তবে দুই দেশের মধ্যে আস্থা ও সম্পর্ক জোরদারে বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

তিনি বলেন, প্রত্যর্পণের দাবি মালয়েশিয়া বুঝতে পারছে। তবে এ বিষয়ে সতর্কতার সঙ্গে এগোতে হবে এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব বিবেচনায় রাখতে হবে।

জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন। ভারত তার বিরুদ্ধে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে প্রত্যর্পণ দাবি করে আসছে। তবে মালয়েশিয়া জানিয়েছে, সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ এবং আইনগত প্রক্রিয়া মেনেই এ বিষয়ে সহযোগিতা করা হবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।