রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

মোখা পুনর্দখলে হুথিদের ওপর ইয়েমেনি বাহিনীর বিমান হামলা

মোখা পুনর্দখলে হুথিদের ওপর ইয়েমেনি বাহিনীর বিমান হামলা
মোখা পুনর্দখলে হুথিদের ওপর ইয়েমেনি বাহিনীর বিমান হামলা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১২, ২০২৬ ০৬:৫৯ অপরাহ্ন

লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখায় হুথিদের ওপর বিমান হামলা চালিয়েছে সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী। শনিবার (১২ সেপ্টেম্বর) ইয়েমেন সরকার হামলার তথ্য নিশ্চিত করেছে।

সরকারি বার্তা সংস্থা সাবা জানায়, মোখা থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে মোখা-ধুবাব সড়কে হুথিদের সামরিক যান ও যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে হুথিদের বেশ কয়েকজন যোদ্ধা নিহত ও সামরিক যান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে সরকার।

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিতে গত সপ্তাহে মোখা দখলের অভিযান শুরু করে হুথিরা। দুই দিনের অভিযানে তারা শহরটির নিয়ন্ত্রণ নেয় বলে জানানো হয়েছে। সংঘাতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত, কয়েকশ আহত এবং প্রায় ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

হুথিদের কাছ থেকে মোখা পুনর্দখলের চেষ্টা করছে ইয়েমেনের সরকারি বাহিনী। এতে সৌদি আরব পূর্ণ সমর্থন ও সহযোগিতা করছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।