বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজনতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল১৪ উপজেলায় ৫২ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া শুরুসর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসিরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছেসংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রীরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত ৩ সংসদ সদস্যদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হচ্ছে না: নাহিদকিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২তুরস্ক ইস্যুতে নেতানিয়াহুকে ‘বেপরোয়া’ বললেন সাবেক প্রধানমন্ত্রীইরানকে সহায়তা করলে অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পের হুমকিকলকাতার হোটেলে আগুন, লিজ-হোল্ডারসহ গ্রেপ্তার ৩লোহিত সাগরে সৌদির ৫ তেল ট্যাংকারে হামলাইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোসবগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ডহাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বরআলিফ হত্যা মামলায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর

দশ হাজার নার্স নিয়োগে কুয়েতে তালিকা পাঠালো বাংলাদেশ

দশ হাজার নার্স নিয়োগে কুয়েতে তালিকা পাঠালো বাংলাদেশ
দশ হাজার নার্স নিয়োগে কুয়েতে তালিকা পাঠালো বাংলাদেশ
সর্বশেষ উপলব্ধ: ডিসেম্বর ২২, ২০২৪ ০৫:২০ অপরাহ্ন

১০ হাজার নার্স নিয়োগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

গেল ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে দেশটি থেকে বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখায় পুরস্কৃত করা হয় প্রতিষ্ঠান ব্যক্তিকে।

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ জোগাতে দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানান প্রবাসীরা। তবে এজন্য বাংলাদেশ সরকারকে ব্যাপক প্রচারণা চালানোর দাবি তাদের।

অনুষ্ঠানে কুয়েতের শ্রম বাজার সম্প্রসারণ প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ দূতাবাসের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।

১০ হাজার নার্স নিয়োগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। এছাড়া দেশটিতে জনশক্তি নিয়োগে বিশেষ অনুমতি বা লামানা প্রথা অপসারণে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এর সুফল পেতে প্রবাসীদের আইন মেনে চলার পরামর্শ দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

/মি

 677
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।