শনিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর সংক্রান্ত ৩১টি এবং শ্রম সংক্রান্ত ১৯টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে কর মামলাগুলো হাইকোর্ট ও আপিল বিভাগে এবং শ্রম মামলাগুলো শ্রম আদালত ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে বিচারাধীন। এসব মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর দাবি কয়েকশ কোটি টাকা।
এর আগে ১০ সেপ্টেম্বর ড. ইউনূসের চেয়ারম্যানের দায়িত্বে থাকা গ্রামীণ কল্যাণকে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত কর বাবদ ৬৬৬ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে করা এসব মামলা বর্তমান সরকারের সময়ে নিষ্পত্তি হওয়া নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের দাবি, তার মক্কেল ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে।
তবে রাষ্ট্রপক্ষ বলছে, আদালতের রায়ের বাইরে যাওয়ার সুযোগ নেই। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাটর্নি জেনারেল কার্যালয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।