রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

ভারত সফর শেষে পুতিনের মল-মূত্রও যাবে রাশিয়ায়!

ভারত সফর শেষে পুতিনের মল-মূত্রও যাবে রাশিয়ায়!
ভারত সফর শেষে পুতিনের মল-মূত্রও যাবে রাশিয়ায়!
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১২, ২০২৬ ০১:৫৮ অপরাহ্ন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর শেষে তার ব্যবহৃত মল-মূত্রসহ শারীরিক বর্জ্য সিলগালা ব্রিফকেসে করে মস্কো নিয়ে যাওয়া হবে। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো যাতে এসব নমুনা বিশ্লেষণ করে তার স্বাস্থ্য সম্পর্কে তথ্য জানতে না পারে, সেজন্যই এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

এনডিটিভির শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পুতিনের দেহরক্ষীরা এসব বর্জ্য সংগ্রহ করে বিশেষ ব্রিফকেসে সিলগালা করে বিমানে তুলে দেন। ২০১৭ সালে ফ্রান্স এবং ২০১৯ সালে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের আলাস্কা সফরেও একই ব্যবস্থা নেয়া হয়েছিল। বিদেশ সফরে পুতিনের জন্য বিশেষ বহনযোগ্য টয়লেটও ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।

পুতিনের নিরাপত্তায় রাশিয়ার ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিস (এফএসও) ও প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের (এসবিপি) বিশেষ প্রশিক্ষিত সদস্যরা কাজ করেন। তার খাবারে বিষপ্রয়োগ ঠেকাতেও উপাদান পরীক্ষাসহ নানা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

বিদেশ সফরে পুতিন গ্রেনেড প্রতিরোধী ও জরুরি অক্সিজেন সুবিধাসহ বিশেষ ‘আউরাস সেনাট লিমুজিন এবং ‘ডুমসডে প্লেন ব্যবহার করেন। তার বিমানে সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা, জিম, মেডিকেল সেন্টারসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম রয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।