বগুড়ার নন্দীগ্রামে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নন্দীগ্রাম পৌরসভার এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
অভিযানে ব্যতিক্রমীভাবে অংশ নিয়ে এমপি মোশারফ হোসেন নিজের হাতে কোদাল নিয়ে পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। পরে ফগার মেশিন দিয়ে কীটনাশক স্প্রে করার পাশাপাশি কাঁধে ঢোল নিয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালান।
কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নন্দীগ্রাম থানার ওসি, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, স্কাউট ও গার্লস গাইডের সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।