রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেয়ার অভিযোগে এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-৩ নম্বর সড়কের কেএফসি গলিতে মিছিল থেকে ককটেলসহ দুজনকে আটক করে পুলিশ। তারা হলেন মো. আরাফাত (২০) ও আ. রহিম (৪৯)।
গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন জানান, প্রায় ১৫০ থেকে ২০০ জন মিছিলের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। এ সময় মিছিলকারীরা ঘটনাস্থলে পাঁচটি তাজা ককটেল ফেলে পালিয়ে যান।
তিনি জানান, মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে গুলশানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।